
তথ্য সংস্থা Sportico বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের সামাজিক মাধ্যমের অনুসারী বৃদ্ধির হিসাব প্রকাশ করেছে। ৩ কোটি ২১ লাখ নতুন অনুসারী নিয়ে শীর্ষে হলান্ড। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার ইনস্টাগ্রাম অনুসারী বিশ্বকাপের আগের ৩০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯৪ লাখে পৌঁছেছে; তিনি দ্বিতীয়। এরপর আছেন বেলিংহাম, ক্রিস্টিয়ানো রোনালদো ও ইয়ামাল।

বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের ইনস্টাগ্রাম অনুসারী বৃদ্ধির তালিকা
হলান্ড: ৪ কোটি ৬ লাখ থেকে ৭ কোটি ২৭ লাখ; বৃদ্ধি ৩ কোটি ২১ লাখ
ভোজিনিয়া: ৩০ হাজার থেকে ২ কোটি ৯৪ লাখ; বৃদ্ধি ২ কোটি ৯৪ লাখ
বেলিংহাম: ৪ কোটি ১৩ লাখ থেকে ৫ কোটি ৩৩ লাখ; বৃদ্ধি ১ কোটি ২০ লাখ
ক্রিস্টিয়ানো রোনালদো: ৬৬ কোটি ৫৬ লাখ থেকে ৬৭ কোটি ৭০ লাখ; বৃদ্ধি ১ কোটি ১৪ লাখ
ইয়ামাল: ৪ কোটি ৩৩ লাখ থেকে ৫ কোটি ৪৩ লাখ; বৃদ্ধি ১ কোটি ১০ লাখ
নেইমার: ২৩ কোটি ৪৩ লাখ থেকে ২৪ কোটি ২০ লাখ; বৃদ্ধি ৭৭ লাখ
মেসি: ৫০ কোটি ৬৫ লাখ থেকে ৫১ কোটি ৪০ লাখ; বৃদ্ধি ৭৫ লাখ
মোরা: ১১ লাখ থেকে ৭৭ লাখ; বৃদ্ধি ৬৬ লাখ
ওলিসে: ৫২ লাখ থেকে ১ কোটি ৯ লাখ; বৃদ্ধি ৫৭ লাখ
এন্দ্রিক: ১ কোটি ৮৩ লাখ থেকে ২ কোটি ৩৯ লাখ; বৃদ্ধি ৫৬ লাখ
